জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ক্ষমতায় এলে সাম্প্রদায়িক বৈচিত্র্যকে সম্মান জানিয়ে দেশে সম্প্রীতি প্রতিষ্ঠা করবে বলে জানিয়েছেন দলটির দক্ষিণাঞ্চলের প্রধান সংগঠক হাসনাত আবদুল্লাহ।
শনিবার (২৫ অক্টোবর) রাজধানীর ওসমানী মিলনায়তনে জাতীয় মূল্যবোধ সংরক্ষণ পরিষদ আয়োজিত এক সেমিনারে বক্তৃতাকালে তিনি এ কথা বলেন।
হাসনাত আবদুল্লাহ বলেন, ‘এনসিপি ক্ষমতায় এলে শিক্ষাব্যবস্থায় মূল্যবোধ ও প্রাসঙ্গিকতা ফিরিয়ে আনবে। আমরা সাম্প্রদায়িক বৈচিত্র্যকে গ্রহণ করেই দেশে সম্প্রীতির ভিত্তি গড়ে তুলব।’
তিনি আরও বলেন, ‘শেখ হাসিনা ফ্যাসিবাদী শাসন টিকিয়ে রাখতে তাঁবেদারদের জন্য প্রণোদনার ব্যবস্থা করেছিলেন। তিনি ইসলামপন্থীদের এ দেশে হেয় করেছেন এবং ভারতীয় গণমাধ্যমের সহায়তায় অপসংস্কৃতি ছড়িয়েছেন।’
তিনি যোগ করেন, ‘কিন্তু বাংলাদেশ থেকে ভারত শিখতে পারে কীভাবে সংখ্যালঘুদের অধিকার রক্ষা করতে হয়।’





















































































